প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম

তালা থানা। ছবি : সময়ের আলো
তালা থানা। ছবি : সময়ের আলোসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সাতক্ষীরার তালা থেকে শেখ আবু হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রাম থেকে তালা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শেখ আবু হাসান ওই গ্রামের মৃত নজরুল শেখের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, আমরা তথ্য পেয়েছি, আবু হাসান নামে ওই যুবক ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট করছেন। প্রাথমিক অভিযানে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জোই