
পিএফজির শান্তি ও সম্প্রীতির কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল। ছবি : সময়ের আলো
পিএফজির শান্তি ও সম্প্রীতির কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল। ছবি : সময়ের আলো চট্টগ্রামের সীতাকুণ্ডে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতি জোরদারে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ওয়েভ (WAVE) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) কার্যক্রম পরিদর্শন করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সীতাকুণ্ড পৌরসভা হলরুমে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নূর লুবনার সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন পিস অ্যাম্বাসেডর শামসুল আলম আজাদ।
এতে ব্রিটিশ হাইকমিশনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) প্রতিনিধি দলের সদস্য লুইস বেইনন, উইল টেইলর, তাসনিম সিদ্দিক ও বিশ্বজিৎ দেব উপস্থিত ছিলেন। তারা স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক সংহতি জোরদারে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর মাইনুল ইসলামের সঞ্চালনায় সভায় স্থানীয় কার্যক্রম তুলে ধরেন পিএফজি কো-অর্ডিনেটর নাছির উদ্দিন অনিক, পিস অ্যাম্বাসেডর মাসুদা খায়ের, মো. খাইয়ুম ও শামীম আক্তার লাভলী।
এ ছাড়া বক্তব্য দেন ওয়েভ কো-অর্ডিনেটর মেহেরুন্নেসা নার্গিস, সহসভাপতি লিপি, পিএফজির জ্যেষ্ঠ সদস্য রেজাউল করিম বাহার এবং সদস্য সঞ্জয় চৌধুরী, জাহেদুল ইসলাম বিটু ও তপন মজুমদার। ওয়াইপিএজির কো-অর্ডিনেটর ফরহাদ হোসেন রিফাত, জয়েন্ট কো-অর্ডিনেটর শিউলি আক্তার এবং সদস্য নিহাল, সামি, তপু ও ফয়জুলসহ অন্যরাও সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় লুইস বেইনন ও উইল টেইলর সীতাকুণ্ডে রাজনৈতিক সহাবস্থান, সামাজিক সম্প্রীতি এবং সংঘাত নিরসনে পিএফজি, ওয়েভ ও ওয়াইপিএজির যৌথ উদ্যোগের প্রশংসা করেন। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতেও এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
প্রতিনিধি দল আশা প্রকাশ করে জানায়, তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সীতাকুণ্ডসহ দেশের ৭৪টি উপজেলায় পিএফজির কার্যক্রম আরও বিস্তৃত হবে। সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান প্রতিষ্ঠায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সময়ের আলো/জোই