রোহিঙ্গা ক্যাম্পে থেকে অস্ত্র গুলিসহ তিন ডাকাত আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে দেশীয় বন্দুক ও গুলিসহ তিনজন ডাকাতকে আটক করেছে ১৫ এসআরবি। বুধবার (২৪

2026-11-25T17:54:39+00:00
2026-11-25T17:54:39+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে থেকে অস্ত্র গুলিসহ তিন ডাকাত আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম 
দেশীয় বন্দুক ও গুলিসহ তিনজন ডাকাতকে আটক। ছবি : সময়ের আলো
দেশীয় বন্দুক ও গুলিসহ তিনজন ডাকাতকে আটক। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে দেশীয় বন্দুক ও গুলিসহ তিনজন ডাকাতকে আটক করেছে ১৫ এসআরবি। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে টেকনাফের হোয়াইক্যং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফের হোয়াইক্যং কানজরপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)। এসআরবি কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক এই সশস্ত্র ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাতি, অপহরণের ঘটনা ঘটাচ্ছে। তাদের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের কিছু সদস্যও জড়িত। পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারীসহ সংশ্লিষ্ট এলাকায় কাজে যাওয়া কৃষক-শ্রমিকদের টার্গেট করে তাদেরকে পাহাড়ে ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করে তারা।


এসআরবি সূত্র জানায়, এসআরবি সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলা হোয়াইক্যং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপিএ অফিসের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান, ১ রাউন্ড গুলি ও ১ রাউন্ড গুলির খোসাসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

এসআরবি আরও জানায়, উদ্ধার অস্ত্র-গুলি ও আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রোহিঙ্গা ক্যাম্প  অস্ত্র গুলি  ডাকাত আটক  সময়ের আলো  কক্সবাজার  টেকনাফ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: