কালিয়াকৈরে পোশাক কারখানায় ভাঙচুর, ছুটি ঘোষণা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেন শ্রমিকরা। কিন্তু দুপুরে পর শ্রমিকরা অনেক কারখানার মেইন ফটক ভাঙচুর চালায়।

2026-11-25T17:31:06+00:00
2026-11-25T17:31:06+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে পোশাক কারখানায় ভাঙচুর, ছুটি ঘোষণা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম 
পোশাক কারখানায় ভাঙচুর, ছুটি ঘোষণা। ছবি : সময়ের
পোশাক কারখানায় ভাঙচুর, ছুটি ঘোষণা। ছবি : সময়ের
গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেন শ্রমিকরা। কিন্তু দুপুরে পর শ্রমিকরা অনেক কারখানার মেইন ফটক ভাঙচুর চালায়। এতে অনেক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, মজুরি বোর্ডের প্রস্তাব পাস হলেও কারখানা শ্রমিকরা নানা অজুহাতে শিল্প কারখানার কাজ বন্ধ করে দেওয়া হয়। এবং দুপুরে পর বিভিন্ন কারখানার প্রধান ফটকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওঠারও চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনার পর মহাসড়কসহ শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির ১৮ প্লাটুন সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।


কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়কে ওঠার চেষ্টা চালিয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতায় তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ওই ঘটনার পর থেকে অনেক শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  পোশাক কারখানা  ভাঙচুর  ছুটি ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: