প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম

জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার। ছবি : সময়ের আলো
জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার। ছবি : সময়ের আলোজয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে বস্তুটি উদ্ধার করা হয়।
জয়পুরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের সূত্রে জানা যায় , দুপুর পৌনে ১২টার দিকে জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকায় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেলের মতো বস্তুটি চোখে পড়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ওমর আলী বাবুর। পরে নিরাপত্তা বাহিনীর সদস্য ও জয়পুরহাট সদর থানায় অবিহিত করেন তিনি।
খবর পেয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ ও জয়পুরহাট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আসেন। তারা বস্তুটি পর্যবেক্ষণ করার পর সান্তাহার রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
জয়পুরহাট এনসিপির যুগ্ম আহ্বায়ক ওমর আলী বাবু জানান, সকালে লাল সুদৃশ বস্তুটি দেখে আইন-শৃঙ্খলা বাহিনীদের খবর দেয়। পরে তারা এসে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে উদ্ধার করে নিয়ে যায়। কিছুদিন আগেও এরকম লাল সদৃশ বস্তুটি টিনের চালে মারা হয় বলেও তিনি জানান।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার বলেন, বস্তুটির ভেতরে কী আছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সময়ের আলো/আতা