পিরোজপুরে অগ্নিসংযোগ-লুটপাট, মামলায় আসামি ৮৫০

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও

2026-11-25T18:22:27+00:00
2026-11-25T18:22:27+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে অগ্নিসংযোগ-লুটপাট, মামলায় আসামি ৮৫০
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২২ পিএম 
নাজিরপুর থানা। ছবি : সময়ের আলো
নাজিরপুর থানা। ছবি : সময়ের আলো
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জন আ. লীগ নেতাকর্মীদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন বাদী হয়ে নাজিরপুর থানায় এই মামলা দায়ের করেন।

বুধবার (২৫ নভেম্বর) মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় অবস্থিত মালিখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থকরা আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা, ককটেল, রামদা, বঁটি, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

এ সময় গুলিবর্ষণ ও বোমাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

নাজিরপুর থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তরিকুল ইসলাম বলেন, এই মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানাজায়, কার্যক্রম নিষিদ্ধ নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান (৬০), সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোটভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নূরে আলম সিদ্দিকী শাহীন, মন্ত্রীর মেজ ভাই উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু, দেউলবাড়ির ইউপির সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ, মালীখালীর আওয়ামী লীগ নেতা সুমন মন্ডল মিঠু, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা দীপ্তিষ হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী, জাকির খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখসহ ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এজাহারে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পিরোজপুর  নাজিরপুর  উপজেলা  বিএনপি  অগ্নিসংযোগ  লুটপাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: