১৫ দিন ধরে একমাত্র ছেলে নিখোঁজ, ছবি দেখে কাঁদছেন মা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৮ বছর বয়সী শাওন মিয়াজী। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা তার মা হাসিনা বেগম।

2026-11-25T19:03:02+00:00
2026-11-25T19:03:02+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
১৫ দিন ধরে একমাত্র ছেলে নিখোঁজ, ছবি দেখে কাঁদছেন মা
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম 
ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়ছেন মা হাসিনা বেগম। ইনসেটে নিখোঁজ শাওন মিয়াজী। ছবি : সময়ের আলো
ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়ছেন মা হাসিনা বেগম। ইনসেটে নিখোঁজ শাওন মিয়াজী। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৮ বছর বয়সী শাওন মিয়াজী। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা তার মা হাসিনা বেগম। মোবাইল ফোনে ছেলের ছবি দেখলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বাড়ির সামনে বসে এখনো সন্তানের ফিরে আসার অপেক্ষায় দিন কাটছে তার। পরিবারের সদস্যদের দাবি, অনেক খোঁজাখুঁজির পরও শাওনের কোনো সন্ধান মেলেনি।

শাওন মিয়াজী কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের উত্তর সেঙ্গুয়া মিয়াজী বাড়ির বাসিন্দা। গত ১১ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা।

শাওনের বাবা মফিজ মিয়াজী জীবিকার তাগিদে বর্তমানে ওমানে রয়েছেন। একমাত্র সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে মা হাসিনা বেগমের দিন কাটছে উৎকণ্ঠায়। মোবাইল ফোনে ছেলের ছবি দেখলে কান্না ধরে রাখতে পারেন না তিনি। তবু সন্তানের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন। তার বিশ্বাস, একদিন শাওন ফিরে এসে তাকে মা বলে ডাকবে।


প্রতিবেশীরা জানান, শাওন সহজ-সরল স্বভাবের ছেলে। তার নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

শাওনের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে খুঁজে পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।

শাওনের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৭৬১৯৭৯৪০৯, ০১৭৯৮০৩২৬২৪।

সময়ের আলো/জোই
  বিষয়:   কচুয়া  চাঁদপুর  শাওন মিয়াজী  নিখোঁজ  নিখোঁজ যুবক  হাসিনা বেগম  নিখোঁজ সংবাদ  নিখোঁজের জিডি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: