প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম

আগরতলা স্থলবন্দর পরিদর্শনে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। ছবি : সময়ের আলো
আগরতলা স্থলবন্দর পরিদর্শনে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। ছবি : সময়ের আলোভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর পরিদর্শনে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটি আগরতলায় পৌঁছায়। বিকেলে তারা স্থলবন্দরটি ঘুরে দেখেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। বুধবার দুপুরে তারা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছান। প্রতিনিধি আরও ৭ থেকে ৮ জন নেতা রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পথ হিসেবে যেসব স্থলবন্দরের কথা আলোচনায় রয়েছে, তার মধ্যে আগরতলা-আখাউড়া স্থলবন্দর রয়েছে।
সরজমিনে দেখা যায়, বিকাল ৪টায় স্থলবন্দর চেকপোস্টে বিজিবির সতর্ক অবস্থানে ছিল। পুলিশ ও এসআরবির সদস্যরাও ছিল।
এদিকে, আগরতলায় আওয়ামী লীগের নেতাদের আগমনের খবর পেয়ে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিকালে স্থলবন্দর সীমান্তে জড়ো হন।
এর আগে আখাউড়া নারায়নপুর তিন রাস্তার মোড়ে পথসভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ১টি দল আগরতলায় এসেছে।
সময়ের আলো/আতা