মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, রিকশাচালক নিহত

​মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে আবারও বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, ককটেল

2026-11-26T18:53:25+00:00
2026-11-26T18:54:58+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, রিকশাচালক নিহত
​মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৬:৫৪ পিএম
উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে আবারও বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেলিম মোল্লা (৪৬) নামে এক রিকশাচালক নিহত হন। চার বছরের শিশুসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

নিহত সেলিম মোল্লা চরডুমুরিয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তার খালাতো ভাই ও একই এলাকার লোকমান মোল্লার ছেলে সবুজ মোল্লা (২৮)। এ ছাড়া আবদুর রহমান (৪) নামে এক শিশুও গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ সক্রিয় রয়েছে। এর এক পক্ষের নেতৃত্বে আছেন ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা এবং অপর পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

​তারা আরও জানায়, বৃহস্পতিবার সকালে রহিম মোল্লার এলাকাছাড়া সমর্থকরা চরডুমুরিয়া এলাকায় প্রবেশ করলে আওলাদ হোসেনের সমর্থকদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ বাধে। একপর্যায়ে  এই সংঘর্ষ কংসপুরা, চরডুমুরিয়া, সামারচর, রাজারচর, আসুরান, পূর্ব মাকাহাটি ও মোল্লাকান্দি গ্রামে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি শুরু হলে ঘটনাস্থলেই সেলিম মোল্লাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

​স্থানীয়দের আর জানায়, আওয়ামী লীগের পতনের পর স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা বিএনপির এই দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ায় এলাকায় সংঘাত আরও তীব্র হয়েছে।

​হাসপাতালে আহাজারি করতে করতে নিহত সেলিম মোল্লার ছোট বোন ফাহিমা আক্তার বলেন, তার ভাই কোনো দলের রাজনীতিতে জড়িত ছিলেন না, রিকশা চালিয়ে সংসার চালাতেন। সকালে রিকশা নিয়ে বের হয়ে চরডুমুরিয়া বাজারের কাছে গেলে রহিম মোল্লার লোকজন তাকে গুলি ও ককটেল মেরে হত্যা করে। দুই পক্ষের বিরোধে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় তিনি রহিম মোল্লা ও আওলাদ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

ঘটনার বিষয়ে আওলাদ হোসেন অভিযোগ করেন, ভোরে তার সমর্থকরা বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় রহিম মোল্লার নির্দেশে হামলা চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে এবং তাদের একজন নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, মুঠোফোনে অভিযোগ এসব তথ্য অস্বীকার করে রহিম মোল্লা বলেন, তিনি সংঘাতের রাজনীতি করেন না এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। প্রশাসন তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।


মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে সেলিম মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, তার ডান হাত ক্ষতবিক্ষত ছিল। গুলিবিদ্ধসহ আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

​মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ নভেম্বরও এই দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। এ ছাড়া গত বছরের নভেম্বরেও একই দ্বন্দ্বে তুহিন দেওয়ান, আরিফ মীর ও রায়হান খান নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মুন্সীগঞ্জ  বিএনপি  দুই পক্ষের গোলাগুলি  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: