জাপানে রোবটিকস প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ব্রাহ্মণবাড়িয়ার নাবিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬’-এ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অর্জন করে কপার মেডেল জিতেছেন বাংলাদেশের তরুণ

2026-11-26T19:20:20+00:00
2026-11-26T19:20:20+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
জাপানে রোবটিকস প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ব্রাহ্মণবাড়িয়ার নাবিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম 
আহনাফ বিন আশরাফ নাবিল। ছবি : সময়ের আলো
আহনাফ বিন আশরাফ নাবিল। ছবি : সময়ের আলো
জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬’-এ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অর্জন করে কপার মেডেল জিতেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল। একই প্রতিযোগিতায় বিশেষ সম্মাননা ‘ডব্লিউআরজি ২০২৬ রোবট গেমস স্পিরিট অ্যাওয়ার্ড’ও পেয়েছেন তিনি।

গত ১৬ থেকে ১৯ নভেম্বর জাপানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ২০টির বেশি দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে বাংলাদেশের জন্য এ সাফল্য অর্জন করেন নাবিল।

আহনাফ বিন আশরাফ নাবিল ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার সন্তান। তিনি ঐতিহ্যবাহী নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন।

প্রতিযোগিতায় তিনি ‘ইয়ং স্পার্কস অব বাংলাদেশ’-এর উদ্ভাবনী দল ‘টিম ওয়াইএসওবি ইনফিনিটি’র দলনেতা হিসেবে অংশ নেন। এ সময় নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

তবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় নাবিলের অংশগ্রহণের অভিজ্ঞতা ছিল বেশ চ্যালেঞ্জিং। দলের অন্য সদস্যরা জাপানে যেতে না পারায় তাকে একাই প্রতিযোগিতায় অংশ নিতে হয়। বাংলাদেশ থেকে প্রায় ৩২ কেজি ওজনের প্রজেক্ট জাপানে নিয়ে যাওয়া, নতুন পরিবেশে এর কারিগরি ব্যবস্থাপনা এবং প্রতিযোগিতার চূড়ান্ত প্রস্তুতি—সবকিছু একাই সামলাতে হয়েছে তাকে। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত পদক ও বিশেষ সম্মাননা অর্জন করেন এই তরুণ।


নিজের অনুভূতি জানিয়ে আহনাফ বিন আশরাফ নাবিল বলেন, একা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া তার জন্য সম্পূর্ণ নতুন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ছিল। দলের অন্য সদস্যরা সরাসরি উপস্থিত না থাকলেও তাদের সম্মিলিত স্বপ্ন, পরিশ্রম ও সহযোগিতা তার সঙ্গে ছিল। পদক জয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিচারকদের মূল্যায়ন, নতুন প্রযুক্তি সম্পর্কে জানা এবং নিজের দক্ষতা ও সীমাবদ্ধতা উপলব্ধি করাকে এ প্রতিযোগিতার বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি।

এর আগেও আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন নাবিল। মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং ২০২৫ সালে ইন্দোনেশিয়ায় রৌপ্যপদক অর্জন করেন তিনি। এ ছাড়া থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় রৌপ্যপদকের পাশাপাশি ‘বেস্ট পোস্টার’ ও ‘প্যানেলস চয়েস’ সম্মাননাও পেয়েছিলেন।

নাবিলের এ সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, তার অর্জন দেশের তরুণ উদ্ভাবক ও রোবটিকসপ্রেমীদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   আহনাফ বিন আশরাফ নাবিল  ব্রাহ্মণবাড়িয়া  রোবটিকস  ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬  জাপান  তরুণ উদ্ভাবক  কপার মেডেল  আন্তর্জাতিক প্রতিযোগিতা  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: