চট্টগ্রামে পুলিশ বক্সে ফের অগ্নিসংযোগের চেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় একটি পুলিশ বক্সে ফের আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।এসময় পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়ে

2026-11-26T16:49:05+00:00
2026-11-26T17:01:53+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে পুলিশ বক্সে ফের অগ্নিসংযোগের চেষ্টা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৫:০১ পিএম
আগুনে পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়ে গেছে। ছবি : সময়ের আলো
আগুনে পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়ে গেছে। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় একটি পুলিশ বক্সে ফের আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় পুলিশ বক্সের জানালার কিছু অংশ পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় পুলিশ বক্সের ভেতর ও বাইরের দেওয়াল কিছুটা কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরের বড়পোল এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে জানালার কিছু অংশ পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেওয়াল কালো হয়ে যায়। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই আগুন নির্বাপণ করা হয়।

সিএমপির হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছিল। আগুন ছড়িয়ে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আগেই নির্বাপণ করা হয়। তাই খুব বেশি ক্ষতি হয়নি। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে। 


উল্লেখ্য, গেল এক সপ্তাহের মধ্যে নগরীর দুটি স্থানে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। দামপাড়া পুলিশ লাইনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গত ১৯ নভেম্বর নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, লকডাউন কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা এসব কাজে জড়িত। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   চট্টগ্রাম  পুলিশ বক্স  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: