নেত্রকোণায় এনসিপি নেতার বাড়িতে আগুন

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণা পৌর শহরের হোসেনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

2026-11-26T15:39:27+00:00
2026-11-26T15:39:27+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
নেত্রকোণায় এনসিপি নেতার বাড়িতে আগুন
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম 
পুড়ে গেছে বাসার বারান্দার আসবাব। ছবি : সময়ের আলো
পুড়ে গেছে বাসার বারান্দার আসবাব। ছবি : সময়ের আলো
নেত্রকোণা পৌর শহরের হোসেনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাসার বারান্দার আসবাব পুড়ে গেছে।

ফাহিম রহমান খান পাঠান নেত্রকোণা পৌর শহরের হোসেনপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোট থেকে 'শাপলা কলি' প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।

এ ঘটনায় নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বাসায় আগুন দেওয়ার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে এনসিপি নেতা ফাহিমের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় বাড়ির লোকজন আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মুঠোফোনে তিনি জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরেরাই ঘটিয়েছে। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।’

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   নেত্রকোণা  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  অগ্নিসংযোগ  পৌরসভা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: