শ্রীপুরে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ, বিজিবি ও এসআরবি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা

2026-11-26T15:20:58+00:00
2026-11-26T15:20:58+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
ন্যুনতম মজুরির দাবি
শ্রীপুরে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:২০ পিএম 
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : সময়ের আলো
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ, বিজিবি ও এসআরবি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের ডিবিএল সিরামিক কারখানার সামনে এই অবরোধ করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিলেও সকাল ১০টার দিকে ডেকো গার্মেন্টসে ছুটি দেওয়া হয়। এর পরপরই স্থানীয় রিদিশা নিটেক্স কারখানাও ছুটি ঘোষণা করে। ছুটির পর হাজারো শ্রমিক সড়ক ধরে বাইরে বের হলে লাঠিসোঁটা নিয়ে বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় তারা নতুন বেতনের সিদ্ধান্তের দাবি জানান।

প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকার পর পুলিশ, বিজিবি ও এসআরবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, নয়নপুর এলাকায় সড়ক অবরোধ করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখানে একটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ন্যুনতম মজুরির দাবি  শ্রীপুর  সড়ক অবরোধ  সাউন্ড গ্রেনেড  ছত্রভঙ্গ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: