পুলিশের ২ কর্মকর্তা ডিবি হেফাজতে, একজনকে গ্রেফতারে ট্রাইব্যুনালের চিঠি

সারাদেশ

দুইজন পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।তারা হলেন—২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ

2026-11-26T14:19:36+00:00
2026-11-26T14:19:36+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
পুলিশের ২ কর্মকর্তা ডিবি হেফাজতে, একজনকে গ্রেফতারে ট্রাইব্যুনালের চিঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:১৯ পিএম 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দুইজন পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তারা হলেন—২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে একটি রিকুইজিশন পাঠানো হয়েছে।’

তবে রাকিবুল হাসানের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা তাকে হেফাজতে নেওয়ার কারণ কী, সে বিষয়ে তিনি কিছু জানাননি।


এর আগে সোমবার গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার হন।

আবুল হাসান স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   পুলিশ  ২ কর্মকর্তা  ডিবি হেফাজতে  গ্রেফতার  ট্রাইব্যুনালের চিঠি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: