সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে

2026-11-26T12:09:33+00:00
2026-11-26T12:40:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ১২:৪০ পিএম
ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। সংগৃহীত ছবি
ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। সংগৃহীত ছবি
ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ঢাকার মোহাম্মদপুর থানার আওতাধীন লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেফতার করা হয়েছে। 

এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সেখানে তিনি এক বন্ধুর বাসায় অবস্থান নেন। পরদিন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। 


১৮ মে পরিবারের সদস্যরা জানান, তারা এমপি আনারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। 

এরপর ২২ মে ভারত ও বাংলাদেশের পুলিশ জানায়, কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে।


সময়ের আল/ইউএমএইচ 


  বিষয়:   সাবেক এমপি আনার  মেয়ে  ডরিন  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: