পঞ্চগড়ে হিমেল বাতাস বাড়াচ্ছে শীতের তীব্রতা

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

কুয়াশার দেখা না মিললেও সকাল থেকেই ঝলমলে রোদ উঠেছে। তবু উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট একটুও কমেনি। রাতভর বয়ে চলা

2026-11-26T10:15:41+00:00
2026-11-26T10:15:41+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে হিমেল বাতাস বাড়াচ্ছে শীতের তীব্রতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:১৫ এএম 
খোলা স্থান ও সড়কে চলাচলকারী মানুষ শীতের তীব্রতা বেশি টের পাচ্ছেন। ছবি : সংগৃহীত
খোলা স্থান ও সড়কে চলাচলকারী মানুষ শীতের তীব্রতা বেশি টের পাচ্ছেন। ছবি : সংগৃহীত
কুয়াশার দেখা না মিললেও সকাল থেকেই ঝলমলে রোদ উঠেছে। তবু উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট একটুও কমেনি। রাতভর বয়ে চলা হিমেল হাওয়ায় ভোর থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে খোলা স্থান ও সড়কে চলাচলকারী মানুষ শীতের তীব্রতা বেশি টের পাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ থেকেই যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকেই পঞ্চগড়ের নানা এলাকায় আবহাওয়ার এমন চিত্র দেখা গেছে। আগের দিনগুলোর তুলনায় সকালে কুয়াশা না থাকলেও শীতল বাতাসের প্রভাব ছিল। সকালে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের শীত উপেক্ষা করেই কর্মস্থলে যেতে দেখা যায়।

বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

স্থানীয় লোকজন জানান, দিনের বেলায় রোদের তাপে কিছুটা গরম লাগলেও সন্ধ্যা নামার পর থেকেই শীত বাড়তে শুরু করে। সারারাত ঠান্ডা বাতাস বইতে থাকায় ভোরের দিকে শীতের প্রকোপ বেশি থাকে। সকালে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি পুরোপুরি কাটছে না।

পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার বাসিন্দা মশিউর রহমান বলেন, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে শীত নামছে। রাতে হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালের দিকে বেশি ঠান্ডা লাগে। আজ সকালে কুয়াশা না থাকলেও বাতাসের কারণে শীত থেকে নিস্তার মিলছে না।

দিনমজুর খয়বর বলেন, সকালে কাজের খোঁজে ঘর থেকে বের হতে হয়। কয়েক দিন ধরেই সকালে ঠান্ডার তীব্রতা বেশি। আজ কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে বেলা বাড়লে রোদের তাপে কিছুটা আরাম মেলে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুয়াশা  ঝলমলে রোদ  পঞ্চগড়  শীতের দাপট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: