শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের

2026-11-26T02:30:34+00:00
2026-11-26T02:31:32+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৩০ এএম  আপডেট: ২৬.১১.২০২৬ ২:৩১ এএম
সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন । ছবি : সংগৃহীত
সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন । ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের সময় তাকে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসাবাদ এবং মারধর করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন। ওই ভিডিওতে ছাত্রদলের নেতাকর্মীদের শাখাওয়াত মুনকে আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে দেখা যায়।

এ সময় শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত। ফেসবুক লাইভের ভিডিওতে তাকে মারধর করতেও দেখা যায়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সময়ের আলো/এসকে
  বিষয়:   শেখ হাসিনা  সাবেক উপ-প্রেস সচিব  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: