শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদী শিবপুরে আলম মিয়া (৩৫) নামের এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে

2026-11-25T23:55:04+00:00
2026-11-25T23:55:04+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম 
শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা। ছবি : সময়ের আলো
শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা। ছবি : সময়ের আলো
নরসিংদী শিবপুরে আলম মিয়া (৩৫) নামের এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর থানার ওসি মো. কোহিনূর মিয়া। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি কাঠ কাটা, রাজমিস্ত্রির কাজসহ বিভিন্ন কাজের দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বংপুর গ্রামের সড়কে আলম মিয়ার পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। এ সময় স্থানীয় কিছু লোকজনের উপস্থিতি থাকলেও ঘটনার পর থেকে ভয়ে হত্যার বিষয়ে কেউ মুখ খুলছেন না।

শিবপুর থানার ওসি কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের সঙ্গে কথা বলে হত্যার কারণ, কে বা কারা হত্যার সঙ্গে জড়িত এবং জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নরসিংদী  শিবপুর  দিনমজুর  গুলি  হত্যা  দুর্বৃত্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: