বগুড়ায় পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ায় অভিযান চালিয়ে ফারুক আহমেদ (৪৮) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং

2026-11-26T07:48:19+00:00
2026-11-26T07:48:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়ায় পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ এএম 
বগুড়ায় অভিযান চালিয়ে ফারুক আহমেদ (৪৮) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ । ছবি : সংগৃহীত
বগুড়ায় অভিযান চালিয়ে ফারুক আহমেদ (৪৮) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ । ছবি : সংগৃহীত
বগুড়ায় অভিযান চালিয়ে ফারুক আহমেদ (৪৮) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। দুটি মামলায় সাজাপ্রাপ্ত ফারুকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের হাকিরমোড় এলাকার একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ গাবতলী উপজেলার উনচরকি গ্রামের তোজাম্মেল হকের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারুক আহমেদ দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বগুড়া  পলাতক  ইউপি চেয়ারম্যান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: