অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে

2026-11-26T14:30:57+00:00
2026-11-26T14:30:57+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৩০ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে ডিবি। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী আজ তাকে আদালতে পাঠানো হবে।


রাকিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   অতিরিক্ত পুলিশ সুপার  রাকিবুল  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: