‘আমার ছাত্র কই?’ রাজশাহীর কলেজে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

রাজশাহী ব্যুরো

সারাদেশ

‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি দেখে এমন প্রশ্ন করেন শিক্ষামন্ত্রী

2026-11-26T15:27:23+00:00
2026-11-26T15:27:23+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘আমার ছাত্র কই?’ রাজশাহীর কলেজে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম 
পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী। ছবি : সময়ের আলো
পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী। ছবি : সময়ের আলো
‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি দেখে এমন প্রশ্ন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত পান তিনি। অন্য কক্ষগুলোতেও শিক্ষার্থীর সংখ্যা ছিল নগণ্য। শিক্ষকদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চাইলেও সন্তোষজনক ব্যাখ্যা পাননি মন্ত্রী।

নাটোর এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে সকালে আকাশপথে রাজশাহী আসেন শিক্ষামন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে নাটোর যাওয়ার সময় মহাসড়কের পাশে বিড়ালদহ কলেজ দেখে সেখানে ঢুকে পড়েন তিনি। নিচতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ সময় একটি কক্ষে ১৫ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন ছাত্রী উপস্থিত থাকার তথ্য পান।

শিক্ষার্থীরা কেন কলেজে আসে না, এক নারী শিক্ষকের কাছে জানতে চান মন্ত্রী। ওই শিক্ষক জানান, সবেমাত্র একজন ছাত্রী এসেছে। তবে বাকিরা অনুপস্থিত কেন, তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

অন্য এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা সময়মতো শ্রেণিকক্ষে এলেও শিক্ষার্থীরা বাইরে থাকে। তাদের ক্লাসে আনতে ফোন করতে হয় বলেও স্বীকার করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী প্রশ্ন করেন, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না।’

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয়। একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে। গার্হস্থ্যবিজ্ঞান ক্লাসে ১৫ থেকে ২০ জনের মধ্যে একজন উপস্থিত থাকলেও সব মিলিয়ে সেদিন কলেজে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী ছিল বলে দাবি করেন তিনি।

অধ্যক্ষ বলেন, ‘আমার কলেজটা মহাসড়কের পাশে। এদিক দিয়ে যাওয়ার সময় মন্ত্রী মহোদয় হঠাৎ করে কলেজে ঢুকে পড়েছেন। বের হয়ে দেখি গোটা চল্লিশেক গাড়ি। মন্ত্রী নিজেই একতলা থেকে চারতলা পর্যন্ত উঠে প্রতিটি শ্রেণিকক্ষ দেখেছেন। ১১টা ২০ মিনিট থেকে প্রায় ২০ মিনিট তিনি কলেজে অবস্থান করেছেন। এরপর নাটোরের অনুষ্ঠানে চলে গেছেন।’

অধ্যক্ষ আরও জানান, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আনতে বিভিন্নভাবে চেষ্টা করেও তারা সফল হচ্ছেন না। বিষয়টি মন্ত্রীকে অবহিত করা হয়েছে। এদিকে, কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি নজরদারিতে রাখতে তাৎক্ষণিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

সময়ের আলো/আতা
  বিষয়:   সময়ের আলো  খবর  প্রকাশ  রাজশাহী  শিক্ষামন্ত্রী  কলেজ  অনিয়ম  ক্ষুব্ধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: