হলের সিট দখলে নিতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, সভাপতিকে ছুরিকাঘাত

​পাবনা প্রতিনিধি

শিক্ষা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।

2026-11-24T00:08:11+00:00
2026-11-24T00:08:11+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
হলের সিট দখলে নিতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, সভাপতিকে ছুরিকাঘাত
​পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৮ এএম 
পাবিপ্রবিতে সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : সময়ের আলো
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষের একপর্যায়ে ‘জুলাই-৩৬ হল’ শাখা ছাত্রদলের সভাপতি ইমরানকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্যাম্পাস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হলের সিট নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে পাবিপ্রবি শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। এর জের ধরেই দুই পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের কারণে পুরো ক্যাম্পাসে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুলাই-৩৬ হলের সভাপতি ইমরান পেটে গুরুতর আঘাত পান। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান বলেন, তিনি এমন একটি ঘটনার কথা শুনেছেন। তবে ছুটিতে থাকায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকে খোজ নেওয়ার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, হলের ভেতরে ছাত্রদের দুটি পক্ষের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তেমন বড় কিছু নয় উল্লেখ করে তিনি বলেন, ছুরিকাঘাতের ঘটনা ঘটলেও আঘাত তেমন গুরুতর নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

সময়ের আলো/আতা
  বিষয়:   পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  পাবিপ্রবি  আবাসিক হল  সিট দখল  ছাত্রদল  সংঘর্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: