ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে।নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত

2026-11-23T20:52:32+00:00
2026-11-23T20:52:32+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম 
ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। 

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।   

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পরিবর্তনের কারণে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা অর্জন করা শিক্ষার্থীদের সুযোগ দিতেই আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  ভর্তি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: