যুক্তরাজ্যে স্কলারশিপ, মিলবে ৮ লাখ টাকাও

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পিএইচডি করার সুযোগ এসেছে সম্পূর্ণ বিনা খরচে। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘চ্যান্সেলরস স্কলারশিপ’

2026-11-24T19:12:28+00:00
2026-11-24T19:15:11+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
যুক্তরাজ্যে স্কলারশিপ, মিলবে ৮ লাখ টাকাও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৭:১৫ পিএম
‘চ্যান্সেলরস স্কলারশিপ’ দিচ্ছে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় । ছবি : সংগৃহীত
‘চ্যান্সেলরস স্কলারশিপ’ দিচ্ছে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় । ছবি : সংগৃহীত
উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পিএইচডি করার সুযোগ এসেছে সম্পূর্ণ বিনা খরচে। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘চ্যান্সেলরস স্কলারশিপ’ দিচ্ছে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি গবেষণার জন্য আর্থিক অনুদান পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ওয়ারউইক বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে অবস্থিত একটি স্বনামধন্য পাবলিক গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক শিক্ষা ও গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে পরিচিত।

বৃত্তির সুযোগ-সুবিধা

ওয়ারউইক ইউনিভার্সিটি চ্যান্সেলরস স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বেশ কয়েকটি আর্থিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে- 

১. পিএইচডি প্রোগ্রামের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

২. গবেষণা, প্রশিক্ষণ ও সহায়তা অনুদান (আরটিএসজি) হিসেবে ৫ হাজার পাউন্ড। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখ টাকা।

৩. ভিসা ও অভিবাসনসংক্রান্ত খরচের জন্য আর্থিক সহায়তার সুযোগ।

আবেদনের যোগ্যতা

১. এ বৃত্তিতে আবেদনের জন্য শিক্ষার্থীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। পাশাপাশি কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

২. ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।

৩. ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা সমমানের সনদ থাকতে হবে।

৪. স্বনামধন্য কোনো জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এগুলোর মধ্যে রয়েছে- 

১. বৈধ পাসপোর্ট।

২. রেফারেন্স লেটার।

৩. পূর্ববর্তী সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।

৪. মোটিভেশন লেটার।

৫. গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল)।

৬. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

আবেদনের শেষ সময় ও প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬।

বৃত্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও প্রক্রিয়া জানতে এবং আবেদন করতে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   যুক্তরাজ্য  স্কলারশিপ  মিলবে  ৮ লাখ টাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: