পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে ঢাবি

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের

2026-11-23T20:06:58+00:00
2026-11-23T20:06:58+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষা
পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে ঢাবি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম 
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হুসনুল আমিনের সাক্ষাত। ছবি : সংগৃহীত
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হুসনুল আমিনের সাক্ষাত। ছবি : সংগৃহীত
যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হুসনুল আমিন। 

এসময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিন, সহযোগী অধ্যাপক এ কে এম ইফতেখারুল ইসলাম এবং প্রভাষক মো. আব্দুল মুহিত উপস্থিত ছিলেন।


আলোচনায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের পাশাপাশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। গবেষণার মানোন্নয়নে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ তথ্য বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন তারা। 

এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় করতে শিগগিরই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় উপাচার্য ঐকমত্য পোষণ করেন। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   পাকিস্তান  বিশ্ববিদ্যালয়  সমঝোতা স্মারক  ঢাবি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: