শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দীর্ঘ ছুটি

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বিভিন্ন দিবস উপলক্ষে দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও

2026-11-24T19:30:22+00:00
2026-11-24T19:30:22+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দীর্ঘ ছুটি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম 
ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বিভিন্ন দিবস উপলক্ষে দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা । ছবি : সংগৃহীত
ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বিভিন্ন দিবস উপলক্ষে দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা । ছবি : সংগৃহীত
বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বিভিন্ন দিবস উপলক্ষে দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার জন্য আলাদা ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে টানা ১৮ দিন এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক ছুটির বর্ষপঞ্জি থেকে এসব তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ ডিসেম্বর থেকেই টানা ১২ দিনের ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছুটির মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও রয়েছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও একই সময়ে শীতকালীন অবকাশ থাকবে। ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ছুটির আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানেও টানা ১২ দিন পাঠদান বন্ধ থাকবে।

তবে, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ছুটি পাচ্ছেন আরও বেশি। মাউশির কলেজ শাখার ছুটির তালিকা অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে টানা ১৮ দিন বন্ধ থাকবে কলেজগুলো।


অন্যদিকে, মাদ্রাসায় শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি-বেসরকারি মাদ্রাসা, স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে মোট ১৫ দিনের ছুটি থাকবে। 

সময়ের আলো/এসকে


  বিষয়:   শিক্ষাপ্রতিষ্ঠান  আসছে  দীর্ঘ ছুটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: