প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। সংগৃহীত ছবি
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। সংগৃহীত ছবিদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। আগে বিদ্যালয়প্রতি দুই হাজার টাকা বরাদ্দ থাকলেও এখন তা বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে। এ অর্থ দিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশাসনিক ও আপ্যায়ন ব্যয় নির্বাহ করা যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ব্যয় বিভাজনসংক্রান্ত একটি নথি থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
নথি অনুযায়ী, বিদ্যালয় পর্যায়ে মোট চার হাজার টাকার মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য দুই হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ দিয়ে অনুষ্ঠানের সামগ্রী কেনা, মঞ্চসজ্জা ও সাউন্ড সিস্টেমের ব্যয় নির্বাহ করা যাবে।
এছাড়া প্রশাসনিক ব্যয়ে এক হাজার এবং আপ্যায়নের জন্য আরও এক হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
শুধু বিদ্যালয় পর্যায়েই নয়, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পৃথক বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে পাঁচ হাজার ২০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। উপজেলা পর্যায়ে বরাদ্দ ২৪ হাজার ২০০ টাকা। আর জেলা পর্যায়ে ৭১ হাজার ৫০০ টাকা এবং বিভাগীয় পর্যায়ে এক লাখ ৩০ হাজার ৬২৫ টাকা বরাদ্দের হিসাব দেওয়া হয়েছে।
প্রতিটি পর্যায়েই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি প্রশাসনিক ও আপ্যায়ন ব্যয়ের জন্য আলাদা অর্থ নির্ধারণ করা হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ