মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফেরত আনল বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। এ নিয়ে চলতি বছর সংস্থাটির উদ্যোগে মিয়ানমার

2026-11-26T20:20:12+00:00
2026-11-26T20:20:12+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফেরত আনল বিজিবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:২০ পিএম 
৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। ছবি : সময়ের আলো
৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। ছবি : সময়ের আলো
মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। এ নিয়ে চলতি বছর সংস্থাটির উদ্যোগে মিয়ানমার থেকে দেশে ফিরলেন মোট ৩২৩ জন জেলে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখা থেকে জেলেদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় এসব জেলেকে আটক করা হয়। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত স্থানে অথবা কারাগারে রাখা হয়েছিল।

আটক জেলেদের দেশে ফেরাতে বিজিবি মানবিক উদ্যোগের অংশ হিসেবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ৪১ জনকে ফেরত আনা হয়েছে।

ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই চলছে। স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


২ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিয়ানমারে আটক থাকা অন্য জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতেও বিজিবির প্রচেষ্টা চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মিয়ানমার  জেলে ফেরত  বিজিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: