আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই রুমী

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত সেই শাহজালাল

2026-11-26T19:50:50+00:00
2026-11-26T19:56:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
টঙ্গীতে মাদরাসায় হামলা
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই রুমী
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৭:৫৬ পিএম
আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। ছবি : সংগৃহীত
আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত সেই শাহজালাল রুমী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ শাহজালাল রুমীকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি নিম্ন আদালতে হাজির হন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হলে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।

এর দুই দিন পর, ২১ অক্টোবর শিশুটির অভিভাবকসহ স্থানীয় কয়েকজন ওই মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাকে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তী সময়ে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।


এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করা হয়। অন্যদিকে, মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও পাল্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগ আনা হয়। এতে শাহজালাল রুমীসহ কয়েকজনকে আসামি করা হয়।

আদালত থেকে জামিন পাওয়ার পর শাহজালাল রুমী বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মিথ্যা মামলা করেছে। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করার পর তিনি জামিন পেয়েছেন বলে জানান।

সময়ের আলো/এনএন
  বিষয়:   টঙ্গী  মাদরাসায় হামলা  আদালত  আত্মসমর্পণ  জামিন  রুমী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: