মিরসরাইয়ে ৪০ লাখ টাকার চোরাই চায়না কাপড় জব্দ, চালক গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় নেওয়ার পথে ৪০ লাখ টাকা মূল্যের চায়না কাপড়ের চালান জব্দ করেছে পুলিশ। বুধবার

2026-11-26T20:03:08+00:00
2026-11-26T20:03:08+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে ৪০ লাখ টাকার চোরাই চায়না কাপড় জব্দ, চালক গ্রেফতার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় নেওয়ার পথে ৪০ লাখ টাকা মূল্যের চায়না কাপড়ের চালান জব্দ করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১০০ রোল কাপড় উদ্ধার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক মো. নোমান (৩০) কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে চায়না কাপড়ের একটি বড় চালান ঢাকায় নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িতে থাকা ১০০টি প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন রঙের ১০০ রোল কাপড় উদ্ধার করা হয়। প্রতিটি রোলের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা। সে হিসাবে উদ্ধার করা কাপড়ের মোট মূল্য প্রায় ৪০ লাখ টাকা।


পুলিশ জানায়, এ সময় পালানোর চেষ্টা করলে কাভার্ড ভ্যানের চালক নোমানকে আটক করা হয়। পরে কাপড়সহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে কাপড় ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  মিরসরাই  জোরারগঞ্জ  চোরাই কাপড়  চায়না কাপড়  শুল্ক ফাঁকি  চট্টগ্রাম বন্দর  কাভার্ড ভ্যান  কাপড় জব্দ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: