প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম

ভেজাল গুড় তৈরির কারখানা। ছবি : সময়ের আলো
ভেজাল গুড় তৈরির কারখানা। ছবি : সময়ের আলোরাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের কাচারিপাড়ায় ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় ভেজাল গুড় উৎপাদনের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১০ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড়, কৃত্রিম রং, কেমিক্যাল, চুন, চিনি ও ময়দা পাওয়া যায়।
অভিযানে চিনি ও ময়দা জব্দ করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়। অন্যদিকে, ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত রং ও কেমিক্যাল বিনষ্ট করা হয়। এ ঘটনায় ভেজাল গুড় উৎপাদনের সঙ্গে জড়িত মো. বকুল ও ফজলুর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১০ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই