রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর পল্লবীর পর এবার উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে কানাডিয়ান ইউনিভার্সিটির

2026-11-26T22:58:07+00:00
2026-11-26T22:58:07+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীর পর এবার উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জানা গেছে, রাতে উত্তর বাড্ডা এলাকায় বাসটিতে আগুন দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে একই দিন সন্ধ্যার পর রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় পার্কিং করা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত ক্যাম্প-সংলগ্ন সড়কে পার্কিং করা অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়।


এ ঘটনায় বাসটির আংশিক পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি। বাসে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাজধানী  বাড্ডা  চলন্ত বাস  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: