সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন-সিসিটিভি

পঞ্চগড় সংবাদদাতা

সারাদেশ

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও চোরাচালান ঠেকাতে পঞ্চগড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ

2026-11-27T04:55:28+00:00
2026-11-27T04:55:28+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন-সিসিটিভি
পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ এএম 
পঞ্চগড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । ছবি : সংগৃহীত
পঞ্চগড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । ছবি : সংগৃহীত
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও চোরাচালান ঠেকাতে পঞ্চগড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিনরাত টহলের পাশাপাশি নজরদারিতে যুক্ত করা হয়েছে বিশেষ ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ এ অভিযান শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গম ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এ জন্য সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আকাশপথে পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

শুধু নিরাপত্তা তৎপরতাই নয়, সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় মাইকিং ও সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে। এসব প্রচারণায় সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের সুরক্ষায় বিজিবি সব সময় সতর্ক রয়েছে। অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   সীমান্ত  অনুপ্রবেশ  ঠেকাতে  বিজিবি  বিশেষ অভিযান  নজরদারি  ড্রোন  সিসিটিভি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: