কুয়াকাটায় সড়কের পাশে পড়ে থাকা পর্যটকবাহী জিপে আগুন

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা পর্যটকবাহী একটি জিপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬

2026-11-27T10:02:23+00:00
2026-11-27T10:02:23+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুয়াকাটায় সড়কের পাশে পড়ে থাকা পর্যটকবাহী জিপে আগুন
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা পর্যটকবাহী একটি জিপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির মালিকের সন্দেহ, কেউ পরিকল্পিতভাবে এতে আগুন দিয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ি) একসময় কুয়াকাটায় আসা পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে এটি সড়কের পাশে অচল অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে তা নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মো. ইমরান বলেন, দীর্ঘদিন ধরে গাড়িটি ওই স্থানে রাখা ছিল। অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আগুন নেভানোর চেষ্টা করতে দেখেন।

তিনি বলেন, আমার মনে হচ্ছে, কোনো দুর্বৃত্ত ইচ্ছাকৃতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। গাড়িটি দুর্ঘটনা বা অন্য কোনো কারণে পুড়লে এত দিনে এমন ঘটনা ঘটতে পারত। আমার সন্দেহ, কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের চিহ্নিত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী বলেন, কয়েকজন মিলে তারা সৈকতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে ঘটনাস্থলে ছুটে যান। পরে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা তারা দেখতে পাননি।


খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদারের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

গাড়ির মালিক পরিকল্পিতভাবে আগুন দেওয়ার সন্দেহ প্রকাশ করলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুয়াকাটা  পটুয়াখালী  জিপে আগুন  অগ্নিকাণ্ড  পর্যটকবাহী গাড়ি  চান্দেরগাড়ি  মহিপুর থানা  পর্যটনকেন্দ্র  নাশকতার সন্দেহ  স্থানীয় সংবাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: