পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি

সারাদেশ

উত্তরের হিমালয়কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি

2026-11-27T09:27:26+00:00
2026-11-27T09:27:26+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:২৭ এএম 
সময়ের আলোর ফাইল ছবি
সময়ের আলোর ফাইল ছবি
উত্তরের হিমালয়কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হচ্ছে। ভোরের কুয়াশা ও রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরু থেকেই এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় সূর্যের তাপ থাকায় শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকেল থেকে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হিমেল বাতাসের দাপট। রাত গভীর হলে শীতের তীব্রতাও বাড়ে। ভোরে কুয়াশা তুলনামূলক কম থাকলেও কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করে জীবিকার তাগিদে মাঠে ও কর্মস্থলে ছুটছেন কৃষক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় কালবেলাকে বলেন, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পঞ্চগড়  তেঁতুলিয়া  শীত  তাপমাত্রা  হিমেল বাতাস  কুয়াশা  শৈত্যপ্রবাহ  আবহাওয়া  উত্তরাঞ্চল  শীতের খবর  সময়ের অলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: