পঞ্চগড় সীমান্তে ১৮ বিজিবির নজরদারি জোরদার, ব্যবহৃত হচ্ছে ড্রোন-সিসিটিভি

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে পঞ্চগড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও

2026-11-27T09:36:55+00:00
2026-11-27T09:36:55+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড় সীমান্তে ১৮ বিজিবির নজরদারি জোরদার, ব্যবহৃত হচ্ছে ড্রোন-সিসিটিভি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ এএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে পঞ্চগড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাড়ানো হয়েছে নজরদারি। এ কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিশেষ নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাতের আঁধারেও সীমান্ত এলাকায় পরিচালনা করা হচ্ছে বিশেষ টহল ও রাত্রিকালীন চেকপোস্ট কার্যক্রম। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।


বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। বিশেষ করে দুর্গম ও অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি আকাশপথে নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে বিশেষ ড্রোন। দুর্গম এলাকায় দ্রুত চলাচল ও অভিযান পরিচালনায় কাজে লাগানো হচ্ছে এটিভি।

এদিকে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকায় মাইকিং ও সচেতনতামূলক সভার মাধ্যমে সাধারণ মানুষকে অবৈধভাবে সীমান্ত পারাপার, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের সুরক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   পঞ্চগড় সীমান্ত  বিজিবি  নজরদারি জোরদার  ড্রোন-সিসিটিভি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: