জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি রনজু গ্রেফতার

​জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে আমেরিকার তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি রনজু সরকারকে (রনজু) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।বৃহস্পতিবার

2026-11-27T10:28:35+00:00
2026-11-27T10:28:35+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি রনজু গ্রেফতার
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২৮ এএম 
রনজু সরকার। ছবি : সময়ের আলো
রনজু সরকার। ছবি : সময়ের আলো
জয়পুরহাটে আমেরিকার তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি রনজু সরকারকে (রনজু) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতার রনজু সরকার জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকার মিন্টু সরকারের ছেলে।

​এসআরবি-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আভিযানিক দলটি দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় রনজু সরকারের হেফাজত থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।  


​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেফতার রনজু সরকার এলাকার একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাত, অপহরণ ও চাঁদাবাজি, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

​অভিযান শেষে গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জয়পুরহাট  বিদেশি পিস্তল  মামলার আসামি  রনজু  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: