হবিগঞ্জে ওএমএসের ৫৮ বস্তা চাল পাচারের সময় ইজিবাইকচালক গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে নিম্ন আয়ের মানুষের জন্য খোলাবাজারে বিক্রির সরকারি ৫৮ বস্তা চাল কালোবাজারে পাচারের সময় তিন ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ।

2026-11-27T10:40:30+00:00
2026-11-27T10:40:30+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে ওএমএসের ৫৮ বস্তা চাল পাচারের সময় ইজিবাইকচালক গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
হবিগঞ্জে নিম্ন আয়ের মানুষের জন্য খোলাবাজারে বিক্রির সরকারি ৫৮ বস্তা চাল কালোবাজারে পাচারের সময় তিন ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চাল কেনা ব্যবসায়ী ও ওএমএস ডিলার হেলিম মিয়া পালিয়ে গেছেন। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের আনোয়ারপুর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে চালবোঝাই তিনটি ইজিবাইকসহ চালকদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের হাজী সবুজ মিয়ার ছেলে ইমন মিয়া, ইউসুফ আলীর ছেলে আল আমিন মিয়া এবং ছোটবহুলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ইব্রাহিম মিয়া। পালিয়ে যাওয়া হেলিম মিয়াও একই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি চাল পাচারের খবর পেয়ে শহরের আনোয়ারপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চালের মালিক হেলিম মিয়া পালিয়ে গেলেও তিন ইজিবাইক চালককে আটক করা হয়। পরে রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হয়।

এসআই হাবিবুর রহমান জানান, চাল ব্যবসায়ী ও ডিলার হেলিম মিয়ার কাছ থেকে ৩০ কেজি ওজনের ৫৮ বস্তা, অর্থাৎ ১ হাজার ৭৪০ কেজি চাল কিনে কালোবাজারে পাচার করা হচ্ছিল। অভিযান টের পেয়ে হেলিম মিয়া পালিয়ে যান। তাকে গ্রেফতার করা গেলে চাল পাচারের সঙ্গে জড়িত ডিলারকেও শনাক্ত করা সম্ভব হবে।


জানা যায়, নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে গত অর্থবছরে হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮১৭ দশমিক ৩৮৫ মেট্রিক টন চাল বিক্রি হয়। তবে চলতি বছরের প্রথম পাঁচ মাসে বিক্রি হয়েছে মাত্র ১ হাজার ৬৭ দশমিক ৮৮০ টন।

হবিগঞ্জ পৌরসভার নয়জন ডিলারের দোকানে প্রতিদিন কয়েকশ মানুষ চাল কিনতে আসেন। একজন ডিলারের দোকানে প্রতিদিন তিন থেকে ৪০০ মানুষ এলেও চাল পান মাত্র ২০০ জন। বাকিদের খালি হাতে ফিরতে হয়। অন্যদিকে জেলার নয়টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওএমএসের পণ্য বিক্রি বন্ধ থাকায় প্রত্যন্ত গ্রাম, হাওর ও পাহাড়ি এলাকার স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছেন। জেলার প্রায় ২৪ লাখ মানুষের খাদ্যনিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।

এদিকে, রাতে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে কতিপয় প্রভাবশালী ব্যক্তি জোর তদবির করেছেন বলেও জানা গেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হবিগঞ্জে ওএমএসের ৫৮ বস্তা চাল পাচারের সময় ইজিবাইকচালক গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: