রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর ওয়ারীতে পূর্বশত্রুতার জেরে নাঈমুর রহমান (২৬) নামের এক আবাসিক হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোটেলের জেনারেল

2026-11-27T11:39:23+00:00
2026-11-27T11:39:23+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম 
ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল। সংগৃহীত ছবি
ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল। সংগৃহীত ছবি
রাজধানীর ওয়ারীতে পূর্বশত্রুতার জেরে নাঈমুর রহমান (২৬) নামের এক আবাসিক হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আবদুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈমুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে তিনি ওই হোটেলেই থাকতেন।

ঘটনার বিবরণ দিয়ে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন মিয়া জানান, রাত আনুমানিক দুইটার দিকে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে দুই ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় তারা নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে হোটেলের জেনারেল ম্যানেজার আবদুর রাজ্জাক ও কর্মচারী মো. হাসান এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে।


এসআই আল আমিন মিয়া আরও জানান, আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এই ঘটনা ঘটিয়েছেন। তবে ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি, তথ্য সংগ্রহে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় আবদুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে এবং মো. হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   রাজধানী  আবাসিক হোটেল  ম্যানেজার  হত্যা  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: