ইসি ও জাতীয় সংলাপে এককভাবে বসবে না জামায়াত

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) এবং সরকারের সঙ্গে অনুষ্ঠেয় সংলাপে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত

2026-11-27T19:50:49+00:00
2026-11-27T19:50:49+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
ইসি ও জাতীয় সংলাপে এককভাবে বসবে না জামায়াত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম 
রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ । ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ । ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) এবং সরকারের সঙ্গে অনুষ্ঠেয় সংলাপে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। এ কারণে এককভাবে কোনো সংলাপে বসবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। জোটের সব শরিককে নিয়ে আলোচনায় অংশ নিতে নির্বাচন কমিশনের কাছে পৃথক সময় বরাদ্দ চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, সংলাপে অংশ নেওয়ার বিষয়ে জামায়াতের অবস্থান আগেই পরিষ্কার করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের কোনো শরিক আলাদাভাবে নয়, বরং সবাই একসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে চায়। বিষয়টি ইতোমধ্যে ইসির সিনিয়র সচিবকে জানানো হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আবেদন করা হবে।

হামিদুর রহমান আজাদ বলেন, শুক্রবারের বৈঠকে ১১ দলের পক্ষ থেকে যৌথভাবে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন জানানো হবে। এতে ১১ দলের জন্য আলাদা সময় বরাদ্দ করে সংলাপের আয়োজন করার অনুরোধ জানানো হবে। এ বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছেন।

সরকারের সঙ্গে অনুষ্ঠেয় জাতীয় সংলাপেও একই অবস্থান থাকবে বলে জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে অংশ নিতে চায় ১১ দলীয় ঐক্য। এ ক্ষেত্রেও জোটের শরিকেরা আলাদাভাবে নয়, সম্মিলিতভাবে আলোচনায় অংশ নেবেন।

সময়ের আলো/এসকে 
  বিষয়:   ইসি  জাতীয় সংলাপ  এককভাবে  বসবে না  জামায়াতে ইসলামী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: