প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ৭:১৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই। একই সঙ্গে বাংলাদেশকে দিল্লির দাস হতে দেওয়া হবে না।
রোববার (২৯ নভেম্বর) সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই বাংলাদেশে। ১৪০০ মানুষকে আপনি হত্যা করেছেন। দিল্লির তাবেদারির জন্য তারা আপনাকে মদদ দেয়।
এসময় তিনি অভিযোগ করে বলেন, হাসিনা আইনের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় ছিল। দিল্লি থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে বাংলাদেশে বোমা বানাচ্ছে স্বৈরাচার।
সমাবেশে তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে দিল্লির দাস হতে দেব না। জল্লাদকে সবখানে প্রতিহত করতে হবে।
সময়ের আলো/ইউএমএইচ