সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিএনপির

2026-11-29T21:52:09+00:00
2026-11-29T21:52:09+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা ছিল কমিশনের। তবে শেষ মুহূর্তে সেই সূচিতেও পরিবর্তন এসেছে। নতুন করে সময় চেয়েছে দলটি। ফলে সোমবার বিএনপির সঙ্গে সংলাপ হচ্ছে না।

রোববার (২৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সোমবার ইসির সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে জানানো হলে বিএনপি সংলাপে অংশ নেবে।

এর আগে রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিতে নিবন্ধনের ক্রমানুসারে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। তবে প্রথম দিনের আলোচনায় অংশ নেয়নি জামায়াতে ইসলামী। দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে বসার আগ্রহের কথা ইসিকে জানিয়েছে।


অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছিল বিএনপি। সে অনুযায়ী সোমবার দলটির সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারণ করে কমিশন। কিন্তু শেষ পর্যন্ত নতুন করে সময় চাওয়ায় বিএনপির সঙ্গে নির্ধারিত বৈঠকটি হচ্ছে না। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সোমবার  ইসির সংলাপ  বিএনপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: