খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল ঢাবিতে শোকসভা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচি ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে।

2026-01-03T16:14:05+00:00
2026-01-03T16:14:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল ঢাবিতে শোকসভা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম 
খালেদা জিয়া ও ঢাবির লগো। সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচি ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে। এসব কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক শোকসভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, সাবেক উপাচার্যরা ও প্রো-উপাচার্যরা, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা, বিশিষ্ট শিক্ষাবিদরা এবং ডাকসুর ভিপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এই শোকসভা আয়োজনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কমিটি গঠন করেন।


কমিটির সদস্যরা হলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

সময়ের আলো/ এসকে/
  বিষয়:   খালেদা জিয়া  মৃত্যু  ঢাবি  শোকসভা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: