দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।শনিবার (৩ জানুয়ারি) ভোর পাঁচটায় উপজেলার

2026-01-03T19:20:52+00:00
2026-01-03T19:20:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম 
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) ভোর পাঁচটায় উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানা এলাকার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভোরে একটি ট্রাক বালু আনতে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাওয়ার সময় কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার হুসাইনের মৃত্যু হয়। পাশাপাশি গুরুতর আহত হন ট্রাকের চালক ওবায়দুর রহমান (২৯)। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 


কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) আবু ওবায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

এফআর


  বিষয়:   কুষ্টিয়া  দৌলতপুর  দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ  হেলপার নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: