দলিল নিবন্ধন আইনে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দলিল নিবন্ধনের সময়সীমা ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন নির্ধারণ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক

2026-01-03T19:15:02+00:00
2026-01-03T19:15:02+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দলিল নিবন্ধন আইনে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
দলিল নিবন্ধনের সময়সীমা ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন নির্ধারণ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমির ই-রেজিস্ট্রেশন (ডিজিটাল নিবন্ধন) চালুর বিধান রেখে ‘নিবন্ধন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি।

Advertisement
অধ্যাদেশে বলা হয়েছে, সরকার অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে বিধি অনুযায়ী দলিল উপস্থাপন, নিবন্ধনের জন্য গ্রহণ ও নিবন্ধনসহ সংশ্লিষ্ট কাজগুলো ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যাবে। এজন্য সরকার প্রয়োজনীয় বিধি প্রণয়ন করবে।

সংশোধনী অনুযায়ী, ভুল ফি বা কর আদায়ে দায়ী হলে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছ থেকেই বকেয়া অর্থ আদায় করা হবে। একইসঙ্গে আপিল ও আবেদনের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।


আগের আইন সংশোধনের মাধ্যমে দলিল নিবন্ধনের আওতা সম্প্রসারণ করা হয়েছে। বিক্রয়ের পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়ত) অনুযায়ী হেবা ঘোষণা, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ব্যক্তিগত আইনের অধীনে দানের ঘোষণা নিবন্ধনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে ‘বিক্রেতা’ শব্দের সঙ্গে ‘অথবা দাতার’ শব্দ দুটি সংযোজন করা হয়েছে।

আইনে নতুন উপ-ধারা যুক্ত করে বলা হয়েছে, পরিদর্শন বা অন্য কোনোভাবে যদি প্রমাণ হয় যেকোনো দলিল অনিয়মিত ফি, কর, সার্ভিস চার্জ বা শুল্কে নিবন্ধিত হয়েছে, তবে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে অনাদায়ী অর্থ সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছ থেকে আদায় করা হবে।

অধ্যাদেশে বলা হয়েছে, নিবন্ধন সংক্রান্ত কোনো আপিল দাখিলের ৪৫ দিনের মধ্যে রেজিস্ট্রারকে তা নিষ্পত্তি করতে হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   দলিল  নিবন্ধন  আইন  বড় পরিবর্তন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: