সিএইচওজিএম-এ নেতৃত্ব দিতে হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রীর ক্ষমতা

2026-10-25T21:38:57+00:00
2026-10-25T22:30:16+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয়
সিএইচওজিএম-এ নেতৃত্ব দিতে হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১০:৩০ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংগৃহীত ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রীর ক্ষমতা প্রদান করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধি, ১৯৯৬-এর ধারা ৪(৩) অনুযায়ী হুমায়ুন কবিরকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়েছে। 

সিএইচওজিএম-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং উচ্চপর্যায়ের এ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার উদ্দেশ্যেই তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। 


মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

এই ব্যবস্থার আওতায় হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রীর মর্যাদায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   হুমায়ুন কবির  সিএইচওজিএম  মন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: