প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৭:৩৬ পিএম
খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক। ছবি : সংগৃহীত ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ একটি আলোচনা শেষ করলাম। যুক্তরাষ্ট্রের দুই লাখ টনেরও বেশি উন্নত মানের গম ও অন্যান্য শস্য ইতোমধ্যে বাংলাদেশের মানুষের খাবার ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খরচও কমছে। ’
ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও বলেন, ‘একই সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক।’
সময়ের আলো/মহু