জলবায়ু ও সামাজিক সুরক্ষায় উইনরকের ভূমিকার প্রশংসা করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সামাজিক সুরক্ষা ও বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারে উইনরক ইন্টারন্যাশনালের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ

2026-10-25T17:15:17+00:00
2026-10-25T17:16:28+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয়
জলবায়ু ও সামাজিক সুরক্ষায় উইনরকের ভূমিকার প্রশংসা করলেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৫:১৬ পিএম
হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও মাকসোদা মাকসোদি। ছবি : সংগৃহীত
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সামাজিক সুরক্ষা ও বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারে উইনরক ইন্টারন্যাশনালের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

রোববার (২৫ অক্টোবর) স্পীকারের কার্যালয়ে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও মাকসোদা মাকসোদির নেতৃত্বে প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ ভূমিকার কথা তুলে ধরেন।

স্পিকার বলেন, ‘বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করে থাকে। কিন্তু কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।’


হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয়, হাওর ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের জীবিকা ক্রমাগত বিপন্ন হয়ে পড়েছে। মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বহুমুখীকরণ, কৃষি পণ্য উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ফেরত বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা বিষয়ে মত বিনিময় করেন।

প্রতিনিধিদলকে স্পীকার জানান, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে তিনি এসময় মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   জলবায়ু  উইনরক ইন্টারন্যাশনাল  স্পিকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: