আরও এক দেশে ২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

জাতীয়

২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ

2026-10-25T19:49:31+00:00
2026-10-25T19:49:31+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয়
আরও এক দেশে ২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ধর্মীয় উৎসব ও গুরুত্বপূর্ণ দিবসগুলোর সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান মাস। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ পালিত হতে পারে ঈদুল ফিতর। আর ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর।

কাজাখস্তানের সূচিতে ঈদুল আজহার তারিখও উল্লেখ করা হয়েছে। আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন ঈদুল আজহা উদ্‌যাপনের কথা বলা হয়েছে। এর আগের দিন, ১৫ মে, পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

এ ছাড়া ৪ থেকে ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ থেকে ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ থেকে ১৫ আগস্ট মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী পালনের তারিখও সূচিতে রয়েছে। বছরের শেষ দিকে ২৪ থেকে ২৫ ডিসেম্বর শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ করা হয়েছে।


কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ও দিবসগুলোর তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।

এর আগে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

উল্লেখ্য, ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পবিত্র রমজান মাস। ২০ মার্চ উদ্‌যাপিত হয়েছিল ঈদুল ফিতর। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রমজান  শবে কদর  ঈদুল ফিতর  তারিখ ঘোষণা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: