ঠাকুরগাঁও : মির্জা ফখরুলসহ ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসেন বিএনপির প্রার্থী ও দলটিরমহাসচিবমির্জা ফখরুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে মোট

2026-01-03T20:23:07+00:00
2026-01-03T21:04:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁও : মির্জা ফখরুলসহ ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ৯:০৪ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ আসেন বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে মোট ১৭ জনের মনোনয়নপত্র বৈধ, তিনজনের স্থগিত এবং একজনের বাতিল ঘোষণা করা করেছে। 

শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা এ ঘোষণা প্রদান করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে গত ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।


পরে যাচাই-বাছাই শেষে আজ ঠাকুরগাঁও–১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দাখিলকৃত তিনটি মনোনয়নের সবকটি বৈধ ঘোষণা হয়েছে।

ঠাকুরগাঁও–২ আসনে দাখিলকৃত আটটি মনোনয়নের মধ্যে ছয়টি বৈধ ও দুটি স্থগিত হয়েছে। এর মধ্যে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী সাহবুদ্দিন আহাম্মেদের মনোনয়ন স্থগিত হয়েছে।

এছাড়াও ঠাকুরগাঁও- ৩ আসনে দাখিলকৃত ১০টি মনোনয়নের মধ্যে মামলা থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়ন স্থগিত ও স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়ন বাতিল করা হয়। তবে বাকি আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।

এসব বিষয়ে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, কিছু ত্রুটির জন্য যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, পরবর্তীতে তারা তাদের কাগজপত্রগুলো সংশোধন করার সুযোগ পাবে। কাগজপত্র সঠিক করে জমা দিলে পরবর্তীতে তাদের মনোনয়নপত্র বাতিল না বৈধ সেটি ঘোষণা করা হবে।

এফআর


  বিষয়:   ঠাকুরগাঁও  মির্জা ফখরুল  মনোনয়ন বৈধ ঘোষণা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: